আমরা কি মানুষ?
মানুষ হলে অল্পতেই মন খারাপ হবে কেন!
প্রত্যাশিত কিছু না পেলে চোখ বেয়ে
বোবা কান্না বের হবে কেন!
হতাশা সুনিপুণ কারিগররের মত
জাল বুনে যাবে কেন!
আমরা মানুষ নই।
আমরা কি সত্যি মানুষ?
তাহলে দিন শেষে রাতের ঘুমের আগে
কালকের কথা ভেবে পকেটে হাত দিতেই
দীর্ঘশ্বাস বের হবে কেন!
প্লেটের অবশিষ্ট টুকু মুখে পুরে দিয়ে
তৃপ্তির ঢেকুর তোলার দিনটির জন্য.
অপেক্ষা করতে হবে কেন!
কাগজে মোড়ানো নিকোটিনের উত্তাপে
রুক্ষ ঠোটদুটি পুড়ে যাবে কেন!
নিয়ন আলোয় চেপে রাখা ব্যাথাটা
টনটন করে উঠবে কেন!
না..! মোটেই না! আমরা মানুষ না!
©রুদ্র
২৯ জুলাই ২০১৭
গুলশান

Post a Comment