কখনো সুখ ছুঁতে চাইনি
যে বর্ষায় হারিয়েছি বিজন পথ
মহাকালের অতল সীমানা
বায়ুচক্র, মেঘমালা, শিশির ভেজা মেঠোপথ।
প্রাপ্তি হয় নি কিছুই
জন্মেছি, একদিন মাটির তলায় মিশে যাবো
এটাই বা কম কিসের?
যে নিয়ন আলো খেয়েছে ঘূনে
শূন্য থেকে শূন্য অন্ধকার
চোখ মেলে খুজেছি কিছু?
দরজায় কড়া নেড়েছে বিষাদ
পালাবার পথ খুঁজে পাইনি
সময় গিলেছে পথের মানচিত্র
পথ বিলীন হয়েছে বেলা শেষের রোদের কিনারায়
হয়েছি নিঃস্ব, বন্য, উন্মাদ
তবুও সুখ ছুঁতে চাইনি
সুখ ছুয়ে দেখতে চাইতে হয় না৷
© রু দ্র

সুন্দর কবিতা। সুখের অসুখ।
ReplyDeleteHistory of paracetamol
ReplyDeletePost a Comment