ভালো থেকো নিয়ন আলো 
রাত জাগা পাখি কিংবা ঝিঝি পোকাদের আদরে
তোমার নিকষ মায়ায় থাকা হলো না আর।  
হারিয়ে যাচ্ছি অজনায়।  

ভালো থেকো প্রিয় মেঘলা আকাশ 
আর কখনো খোলা জানালায় এসে 
তাকিয়া থাকা হবে না তোমার দিকে 
হাজার বর্ষার পুরনো কবিতারা আর ঝরে পড়বে না
তোমার বুক চিতিয়ে অপার্থিব ক্রন্দনে।  


© রুদ্র

1 Comments

  1. সত্যি ভালো থেকে নিয়ন আলো।

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post