||বাউল ||
সুমন হাসান
![]() |
| অনুগল্পঃ বাউল (সুমন হাসান) |
🍁
পুতুল খেলতে খেলতে ঘরের ছোড মাইয়াডা বড় হইয়া গেল l হেই দিকে চিন্তা আছে?
হ রে বউ মাইয়া আমার চান্দের লাহান সৌন্দর l অর লাগি একটা রাজপুত্র ধইরা আনমু আমি ৷।
আমাগো কি হেই কফাল আছে? তয় একটা ভালা পোলা পাইলেই অয় l
মাইয়া ডা কনে l বিহান থেইকা দেখতাছি না l
ময়না গো বাড়ি গেছে l আইয়া পড়ব l
হগলদিনই ময়নাগো বাড়ি কি কাম থাকে অর?
আইজক্যা আইলে বইকা দিমু নি l আফনে কিছু কইয়েন না l
সই আমার যাওন লাগব অহন l ম্যালা বেলা অইছে l মায় বকব আমারে l
যাবিই তো l
যার লাগি আলতা দিলি, চুড়ি দিলি, মালা গাঁথলি তারে না দেইখা চইলা যাইবি সই?
আমি কি বাউলরে দেখবার আহি l এমুন কতা কইলে তর কাছে আর আহুম না সই l
ভিতরে ভিতরে যে জ্বইলা মরতাছস আমার থিকা ভালা কে জানে? যে আগুনে ঝাপ দিছস একদিন হেই আগুনেই পুইড়া মরবি l
কাইল বিহালে আহিস l হন্দা ব্যালা বাউলের আসর আছে l
বাউল ঘরে আছ?
ক্যারা ময়না?
হ আমি l তোমার গান কেমুন অইতেছে দেখবার আইলাম l
গান আর বানতে পারলাম কই রে ময়না l উস্তাদের লাহান পারি না l
না পারতেই আমার সই এর মন নিয়া নিছ l বানবার পারলে আমার সইরে রাইত ভইরা গান হুনাইয়ো৷
জ্বালাস না তো l যা অহন l উস্তাদ খোঁজ করলে কইস গঞ্জে গেছে৷
শোন একটা বিয়াতে গাইবার দাওয়াত পাইছি l বিয়াতে গেলে ট্যাকা, ভাল কিছু খাওয়ন পাওয়া যায় তয় বিয়াতে গাইতে ভালা লাগে না l ঘর পলানো মাইনষেরা বন্ধন সইতে পারে না রে l
বাপজান তো ঘর বাধছে l তয় বাপজান কি গাইতে পারে না?
পারে রে ময়না l তোর বাপজান যেইহানে শ্যাষ করছে আমি অইহানে থিকা শুরু করমু l
সন্ধায় আসরে গান শুরু হয়ল :
"" দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গিয়ে আর পেলাম না।
সে মানুষ চেয়ে চেয়ে খুজেতেছি পাগল হয়ে।
হৃদয়ে জ্বলছে আগুন আর নিভে না।
এখন বলে বলুক মন্দ লোকে
বিরহে প্রাণ আর বাঁচে না।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।""
বাউল আসরে তো গাইলা l গানের মানে বুঝ ?
বুঝবারই তো চাই রে বকুল l বুঝবার পারি না l
ক্যারা জানি আমারে ডাকে l খুঁজি l তারে পাই না l
যার খোজে পথে বাইর হইছি তারে পাইলে তো পথে নামতাম না l
পথের ডাক সবে হুনতে পায় না।
যেই পায় পথই তারে আপন কইরা লয় l
বাউলেরা অইল অন্তহীন পথের পথিক। সাংসারের মাইনষেরা ভোগের কিছু না পাইলে নৈরাশ্যবাদী হয়। বাউলের নৈরাশ্যবাদ ভগবৎ-সত্তাকে না জানা, না পাওয়ার জন্যে। জাগতিক মাইনষের কাছে তাই তারা বিবাগী, তয় তাগো কাছে তারা মুক্তি সন্ধানের মুক্ত পথের পথিক।
গ্যারামের মোড়লের পোলার লগে বকুলের বিয়া ঠিক হইয়া গেল l
একটা বার বাউলের সাথে দেখা করতে দে সই l
বকুল বাউলরে ভূইলা যা সই l গাঁয়ের লোকের কতা হুনতে হুনতে তুই মইরা যাবি l
"" নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে প্রেমের কি সাধ আছে বল? ""
বাউল l আমি তো তোমার মনের খবর আইজও পাইলাম না l
তোর এই কথার উত্তর দেওয়নের সময় আমার অহনও আহে নাই l
কবে আইব কইতে পার?
আমারে যে চালায় তার নির্দেশ পাইলেই আমার কিছু কওন লাগব না l তুই হকল কিছু খুইজা পাইবি l
জাত ধর্ম তো কিছু দেহি নাই বাউল l আমি দেখছি তোমারে l আমি দেখছি তোমার গান l
আমারে তোমার সংগে নিবা l
সইতে পারবি না রে বকুল l বাড়ি ফিরা যা..........................
বাউল আমার কয়ডা কতা রাখবা l
আমার বিয়ার পর তুমি এই গেরাম থেইকা চইলা যাইয়ো l পথে পথে ঘুরতে ঘুরতে জীবনের শ্যাষ ব্যালায় আমার বাড়ি আইসো l একটা গান হুনাইয়া যাইয়ো৷ আমি হেই দিনের অপেক্ষায় পথ চাইয়া থাকুম l
বকুলের বিয়ে l বিয়াতে গাইলে ম্যালা ট্যাকা পাওয়া যায় l তয় বিয়াতে গাইতে ভালা লাগে না l ঘর পলানো মাইনষেরা বন্ধন সইতে পারে না l এই গানই হবে বিয়াতে গাওয়া শেষ গান l
"" আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে l
হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে l
আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে l.
কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে l
লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হোতো খুশি, দিবা-নিশি দেখিতাম নয়ন ভরে l
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে
(মরি হায়! হায় রে!)
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে l
(ও রে) দেখনা তোরা হৃদয় চিরে l
কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে l""
Fund For Healthcare Around The World
© লেখক স্বত্বঃ সুমন হাসান
📚
প্রকাশন কার্টেসিঃ রু দ্র ন

Post a Comment