এখানে রাতেরা এখন ও জেগে আছে

 এখানে রাতেরা এখন ও জেগে আছে 





এখানে রাতেরা এখনো জেগে আছে 

 এখানে রাতেরা এখন ও জেগে আছে 

এখানে রাতে  এখনো চায়ের দোকানে, 

রাস্তার মোড়ে 

জাদুর বাক্সের মাঝে মাঝে ও আড্ডা চলে বন্ধুদের সাথে।

এখানে রাতে এখনো খাবারের সময়টুকুতে 

পরিবারের সাথে  কিছুসময় গল্প করা হয়।

এখানে রাতে এখনো ভাই বোনের মিষ্টি খুনসুটি শোনা যায়।

এখানে রাতে অনেক দিন পরপর হলে ও এখনো চাঁদ দেখা হয় জানালার ধারেতে।

এখানে  রাতে  টিভির  শব্দের বাইরে ও আস্তে করে কানে আসে চাঁদ মামার ছড়াটা।

 এখানে রাতেরা তো এখনো জেগে আছে, 

কিন্তু হায়!পরবর্তী প্রজন্মে রাতেরা কি জেগে থাকবে!!!

নাকি  নিরবে নিস্তেজ হয়ে বিলীন হয়ে যাবে, পৃথিবীকে  জাদুর ছোট বাক্সের কাছে রেখে!!


©কবিঃ তাসনীম যারীন 

3 Comments

Post a Comment

Previous Post Next Post