![]() |
| গদ্য কার্টুনঃ হিমুদের কঙ্কাল এবং আধুনিক রূপাদের গল্প |
গদ্য কার্টুনঃ হিমুদের কঙ্কাল এবং আধুনিক রূপাদের গল্প
এই শহরে এখন আর কোন হিমু নেই। কিংবা শহরটাই এখন
হিমুদের হিমুদের উপযোগী নয় । এখানে সোডিয়াম বাতির আলোয় ঝুলে থাকে চরম আলস্য আর ঝিম ধরানো যান্ত্রিকতায়। পথগুলো রোজকার কোলাহলের ক্লান্তিতে নেতিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ে। একসময় বিলীন হয়ে যায় রাতের নিস্তব্ধতায়। ধূসর পাতাগুলোর বুকে লেপ্টে থাকে মরুময় হাহাকার। কবিতার ফুলঝুরিরা হারিয়ে খোঁজে নিজেদের। আলবত এই শহরে কোন হিমু নেই...!!
এখন আর হিমুরা হলুদ পাঞ্জাবি পড়ে গোটা শহরময় খালি পায়ে হেটে বেড়ায় না। তাদের উদাস চাহনি রাজপথের বুকে অপার্থিব মায়া একে যায় না এখন। তাদের নগ্ন পদযুগল কালো পিচের বুকে বিচরন করে বেড়ায় না পরম মমতায়। কিংবা রূপারা হাজার বছরের স্নিগ্ধতা নিয়ে এখনো কি অপেক্ষা করে? ওদের বেলকনিতে হিমুর নামের ফুল কি ফোটে আজও? তাদের চিবুক বেয়ে এখনো কি নেমে আসে কোমলমতি উষ্ণতা? নাকি সেখানটা জুড়ে রয়েছে কেবল নকল হাসি আর দামী প্রসাধনীর লোভনীয় সুবাস?
বেচে থেকো হিমুরা - গল্প উপন্যাস কিংবা সময়ের কঙ্কাল হয়ে।
© রু দ্র

Post a Comment