অপেক্ষা 

(অনুগল্প) 


প্রথম ভালোলাগার অনুভূতিটা সত্যিই আলাদা হয়; তাই না! আমি ব্যাপারটাকে ভালোলাগাই বলি। কারণ  ভালোবাসা নামক বস্তুটি চিরকালই আমার ধরা ছোঁয়ার বাইরে।  আমার প্রথম ভালোলাগার অনুভূতিটা ছিল এমন একজনের প্রতি যাকে হয়তো আমি কোনো দিনই ভূলতে পারবো না।


 কথা হতো, দেখাও হতো; ভালো বন্ধু ছিলাম।  হয়তো সেই বন্ধুত্বের খাতিরেই ভালো লাগার সূত্রপাত। তবে কিছুই তাঁকে বলে উঠতে পারি নি।  হটাৎ সে যখন তার মনের কথা গুলো বলতে শুরু করে তখন আমার পছন্দের কথাগুলোও বলে ফেলি।

অণুগল্পঃঃ অপেক্ষা
অপেক্ষা 

 তখন এই ভালোলাগার অনুভূতিটাকে ভালোবাসাই বলতাম। সত্যি বলতে কি, এই ভালোবাসা নামক ভালোলাগার স্থায়িত্ব কাল বেশি দিন হয় না। তাই যা হবার তা ই হলো- " অতি মধুর সম্পর্কে গাঢ় তিক্ততা "। অনেকটা সময় চলে গেল তার সাথে যোগাযোগ ছিলো না। তাই বলে তাকে ভূলে গেছিলাম তা কিন্তু নয়। এক বন্ধুর বিয়েতে গেছিলাম, বঝতে পারিনি সেখানে তার দেখা পাবো। 


যাই হোক, সেখানে সব অভিমান কাটিয়ে কথা হলো দু'জনের। বন্ধুত্বের পূর্ব সম্পর্কেই নতুন করে প্রবেশ করলাম। আগের মতো আর আমরা এক জায়গায় থাকি না, তাই দেখাও খুব একটা হয়ে ওঠে না। একটা বছর এমন করে যে কোন অচেনার পথে পাড়ি দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। দিনটা ছিলো শনিবার সকাল থেকেই কেন জানি আমার দিনটা খুব ভালো কাটলো। যদিও সোমবার তার সাথে দেখা হওয়ার কথা ছিলো, তা নিয়েও বেশ উচ্ছ্বসিত ছিলাম। সন্ধ্যার দিকে চমকে যাওয়ার মতো একটা খবর পেলাম। যদিও আজ অমাবস্যার কালো অন্ধকার ছাড়া অন্য কিছুর সাথে সেই খবরটার তুলনা করতে পারি না। আমার উচ্ছ্বাস, আনন্দ  সব যেন এক মুহূর্তে সর্বগ্রাসী বন্যার জলে ভেষে যায়। 

সে ও তার মা নাকি সড়ক দূর্ঘটনায় আমাদের সবাইকে ছেড়ে সূদুর আকাশের পানে চলে গেছে। আর কোনো দিন সেই হাস্যময়ীর মুখটি আমি দেখতে পাবো না। একদম পাথর হয়ে গেছিলাম।  চোখ থেকে এক ফোঁটা জ্বল ও পরেনি। আমি সে দিন ও অপেক্ষায় ছিলাম, আজও আছি। কিন্তু কিসের অপেক্ষায় আছি তা জানি না। হয়তো তার সাথে একটিবার দেখা করার তীব্র আবেগ ছাঁই চাপা আগুনের মতো বুকের এক কোণে জ্বলছে। তাই আজও রয়েছি অপেক্ষায়....।



©প্রান্ত সাহা




Post a Comment

Previous Post Next Post