আমি মানুষ নই , আমি যাযাবর 
আমি পথ হারানো পথের বুকে
অজানা কোন তেপান্তর 
আমি ছন্নছাড়া মেঘেদের দল 
বজ্রাঘাতের দাবানলে যাদের চোখে 
নেমে আসে না আবেগের অমিয় ধারা।
আমি ভাসমান খুদি পানা 
যার ঘর নেই,চুলো নেই
যাদের কাছে জীবন মানেই শুধু বয়ে চলা 
পিছু ফিরবার কোন সুযোগ নেই এখানে 
সময়ের গেরাকল টুটি টিও ছিড়তে পারেনি, কারন -
আমি মানুষ নই - আমি যাযাবর।


© রুদ্র  

৯ জুন ২০১৯ 
নরসিংদী 


Post a Comment

Previous Post Next Post