ছবি



আমি খুজে চলেছি তোমার ঠিকানা
তোমার জানালায় শেষ বিকেলের ক্লান্ত রোদ
কিংবা রাতদুপুরে ঝিঝি পোকার চিৎকার
বেলকোনিতে নবজাতক ভোরের ও'ম
একটি দুটি বৈষয়িক চড়ুইয়ের কিচিরমিচির
আর তোমার সেই সহজাত চিরসুন্দর হাসি 
সবই খুজে চলেছি আমি । 

আমি খুজে চলেছি -
তোমার শহরের নিয়ন আলো
আলোর ভেতর বাস করা সেই সব অন্ধকারের ভয়
বেওয়ারিশ গোটাকতক নেড়ে কুকুর
হকারের গলাফাটানো চিৎকার
গলির মোড়ের মুখরা চায়ের দোকান
দোকানির হাসিমুখ - পেয়ালার টুংটাং শব্দ
সব কিছুই খুজে চলেছি তোমার শহরে ।

মজার ব্যাপার কি জানো?  
এই সবকিছুতেই আমি তোমাকে খুজে পাই
তোমার শহরটাই যেন আমার মনের সুবিশাল উঠান
গোটা শহরটাই যেন তোমার অবয়ব
যেন এখানেই তুমি পেতে রেখেছো
ভালোবাসার শীতল পাটি - আবেগের মায়াবী চাদর
তাইতো এই শহরের কোন তুচ্ছ ঘটনাটিও
আমাকে এড়িয়ে যেতে পারে নি! 
যেমন করে তোমার চিবুকের অবাধ্য চুল গুলো আমার চোখ কে ফাকি দিতে পারে না!
তোমার শহরের মায়ায় পড়ে গিয়েছি আমি
যেমন করে তোমার চোখের কালোয় ডুবেছি
বহু দিন আগে... অনেক অনেক দিন আগে।



© রু দ্র 

শাহজাদপুর
০২/০৯/২০১৭


Post a Comment

Previous Post Next Post