এ কেমন ভ্রান্তি আমার !
এলে মনে হয় দূরে স’রে আছো, বহুদূরে,
দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে, 
আকাশ গ্রহ নক্ষত্র মহাশূন্যের ত্রি-সীমানা 
পাতালের বুক গুড়িয়ে ঘুমন্ত আগ্নেয়গিরি 
জলোচ্ছ্বাস দাবানলের গোগ্রাস
তুমি এলে? ছুয়ে দিলে আমার কপাল? 
এ কেমন ভ্রান্তি আমার? 


© রুদ্র

1 Comments

  1. এ কেমন ভ্রান্তি আমার?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post